Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন দিলেন স্বামী


FavIcon
ঠাকুরগাঁও,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০৮:৪৮ পিএম
যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন দিলেন স্বামী
যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে আগুন দিলেন স্বামী

ঠাকুরগাঁওয়ে যৌতুক না পেয়ে এক গৃহবধূর গায়ে আগুন দিয়েছেন স্বামী। ভুক্তভোগী গৃহবধূ লতা বেগম (২৫) তিনদিন ধরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার শরীরের প্রায় অর্ধেক অংশেই পুড়ে গেছে। এ ঘটনায় স্বামী মহব্বতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া এলাকার বারোঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৮ বছর আগে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া এলাকার বারোঘড়িয়া গ্রামের শামসুল হকের ছেলে মহব্বর আলীর সাথে বিয়ে হয় লতা বেগমের। এই দম্পতির এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। লতা বেগমকে না জানিয়ে চার মাস আগে মহব্বত আলী দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে যৌতুক ও তালাকের জন্য নিয়মিত লতার উপর নির্যাতন চালানো হতো। গেল সোমবার সকালে মহব্বর যৌতুকের জন্য লতাকে মারধর শুরু করেন। একপর্যায়ে ঘরে থাকা ডিজেল তার শরীরে ঢেলে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেয় স্বামী মহব্বর আলী। এ সময় পাশে থাকা মহব্বরের মা-বাবা লতাকে বাঁচাতে এগিয়ে  আসেনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

স্বজনদের অভিযোগ, তিন সন্তান ও স্ত্রীকে রেখে মহব্বত দ্বিতীয় বিয়ে করায় প্রায়ই নির্যাতন চালাতো। তার এমন কর্মকাণ্ডে কঠিন শাস্তির দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম জানান, শরীর পুড়ে যাওয়া নারীকে হাসপাতাল থেকে সকল সুবিধা প্রদান করা হচ্ছে। তবে তার উন্নত চিকিৎসা দরকার। অর্থের অভাবে করাতে পারছে না স্বজনরা।

বোদা থানার ওসি মোজাম্মেল হক জানান, যৌতুক ও দ্বিতীয় বিয়ে নিয়ে কথা কাটাকাটি হতো তাদের মধ্যে। মহব্বত এসব বিষয়ে প্রায় নির্যাতনও করতো বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner