Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

প্রশ্ন ফাঁসে জড়িত আওয়ামীলীগ নেতা বহিষ্কার


FavIcon
লালমনিরহাট,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৬:৫৮ পিএম
প্রশ্ন ফাঁসে জড়িত আওয়ামীলীগ নেতা বহিষ্কার
প্রশ্ন ফাঁসে জড়িত আওয়ামীলীগ নেতা বহিষ্কার

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (বিসিএস) প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্ত লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। 
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃত মিজানুর রহমান ওরফে এমডি মিজান উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া কুটিরপাড় গ্রাম মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।  
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা আওয়ামী লীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক, সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোঃ মিজানুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিসিএসের প্রশ্ন ফাঁস চক্রের এক তালিকায় নাম আসে মিজানুর রহমান মিজানের। গণমাধ্যমে নাম উঠে আসায় শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ জরুরী সভায় তাকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়েছি। জরুরী সভা ডেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 
 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner