Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা


FavIcon
মেহেরপুর,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১০:৫১ পিএম
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ভাই সরফরাজ হোসেন মৃদুল, সহযোগী আমান হোসেন মিলুসহ ১৬৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম। মামলাটি আমলে নিয়ে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মঞ্জুরুল ইমাম মেহেরপুর সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন। 

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিভাবক এবং জন-সাধারণের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সময় ওই দিন বেলা ১১টার দিকে মেহেরপুরের শহরের বড়বাজার, সদর হাসপাতাল মোড়, কলেজমোড় এর রাস্তায় ঘটনাস্থলে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত ভাবে ধারালো রামদা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাশের লাঠিসহ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ভয়ভীতি, খুন, জখম করার উদ্দেশ্যই মোটরসাইকেলে মহড়া দিতে দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়। 

তখন আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র ও তাদের অভিভাবক এবং জনসাধারণ ভীত হয়ে পড়ে এবং আসামিদের হামলায় ছাত্র-জনতা এদিক-সেদিক ছোটাছুটি করে। তখন আসামিরা উপস্থিত ছাত্র ও জনতাকে খুন-জখমের হুমকি প্রদান করে। পরে ৫০-৬০ জন অজ্ঞাতসহ আসামিরা হাসপাতাল মোড়ে উপস্থিত হয়ে সন্ত্রাসী স্টাইলে মিছিল করে অন্যান্য সাধারণ মানুষ ও সাধারণ ব্যবসায়ীদের হুমকি প্রদান করে ত্রাস সৃষ্টি করে। এতে সাধারণ মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পরে এবং জীবন বাঁচানোর জন্য এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। পরে আসামিরা হুমকি দিতে দিতে মেহেরপুর শহরের দিকেসহ বিভিন্ন দিকে চলে যায়। বর্তমানে সাধারণ মানুষজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা আতঙ্কের মধ্যে আছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner