Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

জয়পুরহাটে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪


FavIcon
জয়পুরহাট,প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০৭:২০ পিএম
জয়পুরহাটে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪
জয়পুরহাটে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪

জয়পুরহাটে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর জাকির হোসেন মোল্লাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সদর উপজেলার উত্তর জয়পুর এলাকা থেকে রাত সাড়ে ১১টায় তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলায় এজাহার নামীয় আসামি জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা (৩৮), সদর উপজেলা আওয়ামীলীগ সক্রিয় সদস্য মাসুদ রানা (৪২), আলম হোসেন (৪৬) ও আবু জাফর জনি (৪২)। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানার হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। র‌্যাব আরও জানায়, নাশকতা সৃষ্টিকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে কার্যক্রম অব্যাহত আছে। 

 

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner