Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অর্ধশত আহত


FavIcon
হবিগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৮:৪৯ পিএম
হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অর্ধশত আহত
হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অর্ধশত আহত

হবিগঞ্জ সদর উপজেলায় মসজিদের টাকা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশত লোক আহত হয়েছে। শনিবার সকালে উপজেলায় তেঘরিয়া ইউনিয়নের টঙ্গীরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টঙ্গীরঘাট মসজিদের তহবিলে থাকা ১২ লাখ টাকার ব্যাপারে শুক্রবার রাতে গ্রামবাসী বৈঠকে বসেন। সেখানে স্থানীয় কালা মিয়া ও তৈয়ব মিয়ার মধ্যে ঝগড়া হয়। পরে শনিবার সকালে এ দুজনের পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- আলাছ মিয়া, আকল মিয়া, আফসর মিয়া, মাম্মদ আলী, মইনুল ইসলাম, জরিমান বেগম, মুশাহিদ, হাসান মিয়া, শ্যামল মিয়া, জনি মিয়া, আনছব আলী, মুন্না আক্তার, আতর আলী, ইসলাম উদ্দিন, আফজল মিয়া, জাকির আলী, মোহাম্মদ আলী, আহম্মদ আলী, কালাম মিয়া, শাহিদ মিয়া, আব্দুল মিয়া, সুমন মিয়া, মিজান আলী, আমান আলী, রমজান আলী, ফারজাহান আক্তার, আতাবুর রহমান, বিল্লাল মিয়া, ইরফান মিয়া, হাবিবুর রহমান, এংরাজ মিয়া, সম্রাট মিয়া, আব্বাস আলী, জামান মিয়া ও সাদেক মিয়া। 

সংঘর্ষে টেঁটাবিদ্ধ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, পুলিশ ঘটনাস্থলে দিয়ে সংঘর্ষকারীদের নিয়ন্ত্রণ করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner