Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
banner

হত্যার পর জানাজা-দাফনে অংশ নেয় তিন যুবক


FavIcon
নওগাঁ,প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১০:১৯ পিএম
হত্যার পর জানাজা-দাফনে অংশ নেয় তিন যুবক
হত্যার পর জানাজা-দাফনে অংশ নেয় তিন যুবক

পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওগাঁর মহাদেবপুরে জাহিদুল ইসলাম (৪১) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। এরপর লাশ লুকিয়ে অংশ নেয় মরদেহ উদ্ধার থেকে শুরু করে জানাজা-দাফনেও এ হত্যাকাণ্ডে জড়িত থাকা ৩ যুবক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ সফিউল সারোয়ার। এর আগে সোমবার রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মামুনুর রশিদ (৩৬), রুবেল হোসেন হোসনে (২৫) ও মোহাম্মদ রাজু হাসান (৩২)।হত্যাকাণ্ডের শিকার জাহিদুল ইসলাম মহাদেবপুর উপজেলার কোতালী গ্রামের ওসমান উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর রাতে মহাদেবপুরের রাইগা এলাকায় জাহিদুলকে গলা কেটে করে হত্যা করা হয়। এরপর তার মরদেহটি পলিথিনে মুড়িয়ে ফেলে দেওয়া হয় একটি কার্লভাটের নিচে। মরদেহ উদ্ধার ও মামলার পর তদন্তে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই খুন হন জাহিদুল। হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ওই তিন যুবক মরদেহ উদ্ধার থেকে শুরু করে দাফন-কাফনেও অংশ নিয়েছিলেন।  

পুলিশ সুপার মোহাম্মদ সফিউল সারোয়ার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনায় যারা জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

 

Banner
Side banner
Side banner