Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
banner

মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে


FavIcon
নরসিংদী,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৯:৫৪ পিএম
মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে
মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে

নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান (মানিক)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর গত সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেশকাতুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল তাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে। গত বছরের ৫ আগস্টের পর থেকে মানিক আত্মগোপনে ছিলেন।

নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো: সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে দায়েরকৃত শাওন হত্যা মামলায় মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে মামলার মূল নথি অন্য আসামীর শুনানির জন্য জেলা জজ আদালতে মুলতবি থাকায় রিমান্ড শুনানি হয়নি। পরে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, রবিবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা বসুন্ধরা এলাকা থেকে সাবেক মেয়র মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মানিকের বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা মামলা এবং আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner