Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
banner

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইনের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ


FavIcon
গাইবান্ধা,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৯:২১ পিএম
সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইনের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ
সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইনের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সাদুল্লাপুর প্রেস ক্লাবের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে গাইবান্ধা রোডে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা। এতে সাদুল্লাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা বর্তমানে ভয়াবহ সংকটে। প্রতিনিয়ত হামলা ও হুমকির মুখে কাজ করতে হচ্ছে সংবাদকর্মীদের।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আহসান হাবীব সরকার নাহিদ।

এসময় বক্তারা সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানান।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন-উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছামছুল হাসান ছামছুল, জেলা তাঁতী দলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা সুজন-এর সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, উপজেলা ভূমিহীন সমিতির নেতা কামরুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য রাখেন- সাদুল্লাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, যমুনা টিভির গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক, সাধারণ সম্পাদক আবু হাসানুল হুদা রাশেদ, সাংবাদিক মোহাম্মদ আনোয়ার, শেখ নাছির আহমেদ নাইচ, কাজী আমজাদ হোসেন প্রমুখ।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner