Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
banner

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১২:৩৬ পিএম
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ
জব্দ হওয়া ভারতীয় গরু।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোররাত ৪টার দিকে দোয়ারাবাজার উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে এসব গরু জব্দ করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আওতাধীন বাঁশতলা বিওপি টহল দল। সীমান্ত পিলার ১২৩৩/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো পাওয়া যায়। ১২টি গরুর বাজার মূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, গরুগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner