বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিনাড় গ্ৰামের মৃত আলিম উদ্দিন মন্ডলের ছেলে জহুরুল ইসলামের সাথে একই গ্ৰামের মৃত মহির উদ্দিনের ছেলে সোলায়মান আলীর সাথে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে জহুরুল ইসলামের এক কৃষক আহত হওয়ার ঘটনা ঘটেছে।(০১ নভেম্বর ) শনিবার বিকেল ৩ ঘটিকার সময় চান্দিনাড় গ্ৰামে এই ঘটনাটি ঘটে।
থানায় অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায় যে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিনাড় গ্ৰামে মৃত আলিম উদ্দিন মন্ডলের ছেলে জহুরুল ইসলামের সাথে। একই গ্ৰামের মৃত মহির উদ্দিনের ছেলে সোলায়মান আলীর সাথে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনা । ছাগল অন্যের জমিতে ক্ষেত্র খাওয়াকে কেন্দ্র করে জহুরুল ইসলামকে মারপিট করেছেন সোলায়মান আলী, তার স্ত্রী মমতা খাতুন, ছেলে মানিক হাসান, মোজাহার আলী ও আজাহার আলীগণ।
বাদী জহুরুল ইসলাম বলেন পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীগণ আমার বসতবাড়ীর সামনে এসে আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে । বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে আমাকে কিল ঘুষিসহ এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে । একপর্যায়ে বিবাদীগণের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা আমার মাথায় আঘাত করে । সেই আঘাতের কারণে আমার মাথা ফেটে যায়। তখন আমি মাটিতে পড়ে যায়, তখন আমার স্বজনরা আমাকে উদ্ধার করে।
ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে আসেন সেখানে আমি চিকিৎসা গ্ৰহন করি। তিনি আরো বলেন বিবাদী মমতা খাতুন আমাকে ফাঁসানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনের মাধ্যমে এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমার ও আমার ভাই পরিবারদের নামে বিভিন্ন কোপা কান্ড ছড়াচ্ছেন। এই কোপা কান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি।
এই বিষয়ে জহুরুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।





































আপনার মতামত লিখুন :