Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

ধুনটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে প্রদর্শনী অনুষ্ঠিত


FavIcon
মোঃ মনিরুজ্জামান ,ধুনট, বগুড়া, প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৭:৩৮ পিএম
ধুনটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে প্রদর্শনী অনুষ্ঠিত
ধুনটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে প্রদর্শনী অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের  আওতায়  বাস্তবায়নাধীন  প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় জাতীয়  প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫, পুরস্কার  বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৬ নভেম্বর ) বুধবার সকাল ১১ ঘটিকার সময় প্রাণি সম্পদ অফিস  চত্বরে।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা.মো: মামুন-অর-রশিদ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সরলা রানী, প্রাণিসম্পদের মাঠ সহকারী রাকিব হাসান (মুকুল), শফিকুল ইসলামসহ এল,এস,পি বৃন্দ এবং এ/আই ভ্যাকসিনেটর  বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ স্টল বরাদ্দ ছিলো, স্টল গুলিতে বিভিন্ন প্রকারের উন্নত জাতের প্রাণি ও প্রাণিসম্পদের প্রদর্শনীতে বিভিন্ন প্রযুক্তি দেখা যায়।

Banner
Side banner
Side banner