Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:৩৮ পিএম
উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার
উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার থেকে প্রায় ২.৫ কিলোমিটার ভেতরে ফারিরবিল এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে বারোটার দিকে মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় ওই দুই ব্যক্তি হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে খাকি স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৩৬ কাটে মোট ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া পাচারকারীদের আটক করতে রাতভর চিরুনি অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner