৪০বগুড়া -০৫ ( ধুনট - শেরপুর) নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী ও শেরপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির আলহাজ্ব দবিবুর রহমান মনোনয়ন পত্র দাখিল দিয়েছেন । ( ২৯ ডিসেম্বর ) সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন এর কার্যালয়ে ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর জাহান বেগম, ধুনট উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের ইসলামের সেক্রেটারি আব্দুল করিম, শেরপুর উপজেলার সেক্রেটারি নাসিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির রফিকুল ইসলাম তালুকদার দুলাল, কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম, ও মাহমুদ আলম লেবু ।
ধুনট সদর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের একাধিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মনিরুজ্জামান মনির, ধুনট, বগুড়া প্রতিনিধি





































আপনার মতামত লিখুন :