Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


FavIcon
মোঃ মনিরুজ্জামান ,ধুনট, বগুড়া, প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৩:৩১ পিএম
ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ধুনটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি আব্দুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় আয়োজিত আপোষহীন দেশনেত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।

এলাঙ্গী ইউনিয়ন বিএনপির নেতা আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি জহুরুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা মাহমুদুর রহমান ,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফুল খাতুন, গোসাইবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ, সহকারী সুপার মাওলানা আবু সুফিয়ান।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান , আব্দুল বারী, রজিকুল হক, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক নেতা রবিউল ইসলাম রতন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনিরুজ্জামান মনির ধুনট , বগুড়া প্রতিনিধি

Banner
Side banner
Side banner