Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
banner

অসুস্থতার কথা শুনে বৃষ্টি উপেক্ষা করে ছুটে গেলেন সাংবাদিক মাসুদের বাসায় মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার


FavIcon
বিশেষ প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১২:০৭ পিএম
অসুস্থতার কথা শুনে বৃষ্টি উপেক্ষা করে ছুটে গেলেন সাংবাদিক মাসুদের বাসায় মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার
অসুস্থ সাংবাদিক মাসুদের পার্শ্বে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার

মানুষ মানুষের জন্য এই শ্লোগান ধারণ করে, যে ব্যক্তি ছুটে যান শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। দুস্থ  অসহায় মানুষের পার্শ্বে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই  সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হাজী আব্দুস সাত্তার যখন জানতে পারলেন, ঢাকা রিপোটার্স ইউনিয়নের এক অংশের সাবেক সাংগঠনিক সম্পাদক, রায়গঞ্জ থানা যুবদলের সহ- সভাপতি, দৈনিক স্বদেশ চিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক  সাংবাদিক কে.এম মাসুদ রানা শারীরিক ভাবে অসুস্থ। তার অসুস্থতার খবর পেয়ে বৃষ্টি উপেক্ষা সাংবাদিক মাসুদের নিজ বাড়ি জানপুর ৮নং ওয়ার্ডে ছুটে যান বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক  হাজী মোঃ আব্দুস সাত্তার।এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

তার মত মানব দরদী হয়তো দ্বিতীয় কেউ  আছে কিনা খুঁজে পাওয়া কঠিন। যেখানে রাজনৈতিক দলের অনেক কর্মী আছেন অসুস্থ ও মানবেতর জীবনযাপন যাপন করছেন। তাদের খবর নেয়ার সময়টুকু আজকাল দলের নেতাদের মধ্যে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সেখানে হাজী আব্দুস সাত্তার ব্যতিক্রম এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সততা মানবকল্যান মূখী কর্মকাণ্ড আজ তাকে দলমত নির্বিশেষে আপাময় জনগনের মনে স্থান  করে দিয়েছে। বিপদে আপদে সাধারণ মানুষ আজ রাজনৈতিক নেতাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। বর্তমানে তাদের আস্থা ও ভরসার আশ্রয়স্থল হাজী আব্দুস সাত্তার। 

Banner
Side banner
Side banner