উন্নত চিকিৎসার জন্য ১১জুলাই শনিবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে যাওয়ার খবর শুনে শুক্রবার ১০ জুলাই রাত প্রায় পৌনে ১০টার সময় ৮ নং ওয়ার্ড জানপুর ব্যাংকপাড়ায় দৈনিক স্বদেশ চিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক রায়গঞ্জ থানা যুবদলের সহ-সভাপতি কে এম মাসুদ রানার বাসায় ছুটে আসেন। মরহুম সাবেক সংসদ সদস্য মীর্জা মোরাদুজ্জামানের সুযোগ্য সন্তান রাজনীতিবিদ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান। শত ব্যস্ততার মাঝেও তিনি যে এসেছেন। এর জন্য তার প্রতি অসুস্থ সাংবাদিক ও তার পরিবার কৃতজ্ঞা প্রকাশ করেন। এসময় মীর্জা মোস্তফা জামান অসুস্থ সাংবাদিক ও তার পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান।
তার এই উদারমন ও আন্তরিকতায় সাংবাদিক ও তার পরিবারের সকলে তার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
ইতি পূর্বে ৭ জুলাই বৃষ্টি উপেক্ষা করে রাত্রিতে মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী,সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার এই অসুস্থ সাংবাদিককে দেখতে তার বাসায় আসেন। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য গত ০৩ জুলাই তিনি মাইনর স্টোকে আক্রান্ত হন। এতে করে তার শরীরের বাম পার্শ্বের মাজার নিচ থেকে পায়ের হাটু পর্যন্ত ক্ষতি গ্রস্ত হয়। এতে করে তার চলা ফেরা করতে সমস্যার সৃষ্টি হচ্ছিল। যার তার দুর্দিনে তাকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। তাদের সকলের প্রতি অসুস্থ সাংবাদিক ও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সেই সাথে তাদের দীর্ঘায়ু কামনা করা হয়।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।





































আপনার মতামত লিখুন :