Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
banner

আসন্ন সিরাজগঞ্জ পৌর মেয়র নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে হবে লড়াই


FavIcon
বিশেষ প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৩:১৮ পিএম
আসন্ন সিরাজগঞ্জ পৌর মেয়র নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে হবে লড়াই

আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে মনে করেন সিরাজগঞ্জের পৌরবাসী। যত প্রার্থীই মেয়র নির্বাচনে অংশগ্রহণ করুক না কেন, মূলত নির্বাচনের মাঠে লড়াই হবে হাজী আব্দুস সাত্তার ও সাইদুর রহমান বাচ্চুর মধ্যে।

একদিকে মানবিক ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলমত নির্বিশেষে মানুষের আস্হা অর্জন করেছেন, হাজী আব্দুস সাত্তার। বিএনপির বৃহত্তর এক অংশের লোকজনের সমর্থন রয়েছে হাজী আব্দুস সাত্তারের প্রতি। অনেকে তার প্রতি আস্হা রেখে প্রকাশ্যে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তাই সাধারণ জনগণের বৃহৎ অংশই এখন মনে করেন, আগামী পৌরসভা মেয়র নির্বাচনে মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারকে মেয়র পদে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কেননা জনগণের আস্থার প্রতিক এখন হাজী আব্দুস সাত্তার। 

অপরদিকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে আগে যার নাম দলের কর্মীদের মাঝে শোনা যায়, তিনি জেলা বিএনপির প্রভাবশালী নেতা সিরাজগঞ্জ জেলা বিএনপির  সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় স্হায়ী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। তিনি  দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুশাসনের সময় দলের নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ ৫ আগষ্টের পর ওয়ার্ড কমিটি নিয়ে দলের মধ্যে তৈরি হয় বিভেদ । দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না হওয়ায়, তার প্রতি আস্হা হারিয়ে ফেলেছেন দলের ত্যাগী ও পদ বঞ্চিত নেতারা। এমনও অনেক নেতা কর্মী আছেন, যারা সামনা-সামনি সাইদুর রহমান বাচ্চুর গুন গান করেন। অথচ মন থেকে হাজী আব্দুস সাত্তারকে সমর্থন করেন। এছাড়াও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল এমন লোকজনও ৫ আগষ্টের পর নব্য বিএনপি সেজে পদও বাগিয়ে নিয়েছেন। অনেক নেতারা টাকার বিনিময়ে অনেক আওয়ামী লীগারদের এলাকায় থাকার সুযোগ তৈরি করে দিয়েছেন। যা সিরাজগঞ্জ জেলা বিএনপির জন্য বিপদজনক ও আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। তারপরও দলের অনেক নেতা- কর্মীর সমর্থন রয়েছে তার প্রতি।  

তাই সিরাজগঞ্জ পৌরবাসীর মুখে মুখে একটাই কথা আসন্ন পৌর মেয়র নির্বাচনে লড়াই হবে হাজী আব্দুস সাত্তার বনাম সাইদুর রহমান বাচ্চুর মধ্যে। 

আসন্ন পৌর মেয়র নির্বাচনে জনগন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে কাকে নির্বাচিত করবেন।  সাইদুর রহমান বাচ্চুকে নাকি মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারকে। 

সময়ই বলে দেবে কে হবেন পৌর মেয়র ?  এখন অপেক্ষার পালা দেখা যাক, আসন্ন পৌর মেয়র নির্বাচনে জনগন কাকে রায় দেয়। 

Banner
Side banner
Side banner