Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
banner
মামলা অবশেষে সাজা ঘোষণা

"সামস ইন্জিনিয়ারিং" এর পরিচয় বহন করে প্রতারণা, অর্ধ কোটি টাকা নিয়ে উধাও ঠিকাদার বারি সেখ


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৩:৩৪ পিএম
প্রতারক আব্দুল বারি সেখ।

সিরাজগঞ্জে চেক প্রতারণা মামলায় আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঠিকাদার আব্দুল বারি সেখ এখন আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জে।

এমনই তথ্য দিলেন, ভুক্তভোগী এক পাওনাদার।তিনি দাবী করেন,ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান "সামস ইন্জিনিয়ারিং" এর ঠিকাদার পরিচয়ে একের পর এক মানুষের নিকট হতে চেক দিয়ে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে সিরাজগঞ্জ জেলা থেকে পালিয়েছেন, সিরাজগঞ্জ সদর পৌরসভার গয়লা এলাকার আজিজ সেখের পুত্র মো: আব্দুল বারি সেখ।

বর্তমানে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান "সামস ইন্জিনিয়ারিং" এর হয়ে মানিকগঞ্জ পৌরসভার ঠিকাদারি কাজ করছেন বলে জানা যায়।

তার বিরুদ্ধে ইতিমধ্যে একডালা এলাকার সাব্বির হোসেন ভূঁইয়া ( সাফি) আদালতে চেক প্রতারণার একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং ৩০২/২০২৪, এন, আই, এ্যাক্টের ধারা- ১৩৮। পরবর্তীতে মামলাটি বিচার নিষ্পত্তির জন্য যুগ্ন দায়রা  জজ ১ম আদালতে বদলী হয়। এবং বিগত ২৪/ ০৯/২০২৪ইং তারিখে আসামি আব্দুল বারি সেখের অনুপস্থিতিতে আদালত তার বিরুদ্ধে সাজার আদেশ দেন।সেই থেকে আব্দুল বারি সেখ সিরাজগঞ্জ থেকে পালিয়ে আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

এব্যাপারে একাধিক পাওনাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, অতি সত্বর প্রতারক আব্দুল বারি সেখকে আইনের আওতায় এনে সাজা কার্যকর করা হোক এবং আমাদের টাকা আমরা যেন পাই তার সু- ব্যবস্তা যেন প্রশাসন করে।

এদিকে পাওনাদারদের সংঙ্গে কথা বলে, জানা যায়, অনেকেই তাদের টাকা ফেরত পেতে, প্রতারক আব্দুল বারি সেখের বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এব্যাপারে সদর থানার ওসি বলেন, যেহেতু আসামির অবস্থান সর্ম্পকে তথ্য পাওয়া গেছে। তথ্যের বিশ্লেষণ করে অবশ্যই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে, আদালতে প্রেরণ করা হবে। 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner