Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচন কমিশন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৪:১০ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচন কমিশন
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গভবনে পৌঁছান তারা। নতুন রাষ্ট্রপতির সঙ্গে এটাই নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।

সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে আছেন বলে জানা গেছে।

গত ২০ আগস্ট অনুষ্ঠিত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাতে শপথ পাঠ করেন নতুন রাষ্ট্রপতি।

Banner
Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Small Banner
Side banner