Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
banner

মায়ের জন্মদিনে অপূর্ব, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়’


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৩:০৫ পিএম
মায়ের জন্মদিনে অপূর্ব, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়’
জিয়াউল ফারুক অপূর্ব ও তার মা ফিরোজা আহমেদ।

রত্নগর্ভা মা ফিরোজা আহমেদের জন্মদিন আজ। তার ছেলে জিয়াউল ফারুক অপূর্ব দেশের জনপ্রিয় ও সফল অভিনেতাদের একজন। নাট্যাঙ্গনে দীর্ঘদিন ধরে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। মায়ের বিশেষ দিনে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অপূর্ব।

মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। সঙ্গে লিখেছেন, ‘ছোটবেলা থেকে আজ অব্দি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আঁচল আমায় ছায়ার মতো আগলে রেখেছে। আমার না বলা কথাগুলো চোখের পলকেই বুঝে ফেলা, আমার একটুখানি কষ্টে তোমার বুক ফেটে যাওয়া, তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য কার আছে? আমি আজ যা কিছু হয়েছি, যতদূর আসতে পেরেছি, তার পেছনের মূল শক্তি কেবল তোমার দু’আ আর আশীর্বাদ।’

সৃষ্টিকর্তার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে অপূর্ব লিখেছেন, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তোমাকে সবসময় সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন এবং তোমার মুখের এই সুন্দর হাসিটি চিরকাল বজায় রাখেন।’

সবশেষে মাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লেখেন, ‘পৃথিবীর সব সুখ আর ভালোলাগার অধিকারী হও তুমি আম্মু। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ জন্মদিন!’ অভিনেতার পোস্টে ভক্ত-অনুসারীরাও তার মাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছেন।

প্রসঙ্গত, অপূর্বর বাবা ওমর ফারুক ছিলেন সরকারি কর্মকর্তা, মা ফিরোজা আহমেদ শিক্ষক। পরিবারে সাংস্কৃতিক পরিবেশটা পেয়েছিলেন ছোটবেলাতেই। সেই চর্চাই তার অভিনয়ের পথ সুগম করেছিল।

Banner
Side banner
Side banner