Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
banner

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদক মামলার আসামি ফরজ গ্রেপ্তার


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১২:১৭ এএম
কুষ্টিয়ায় অস্ত্র ও মাদক মামলার আসামি ফরজ গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও মাদকসহ একাধিক অভিযোগে অভিযুক্ত ফরজ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা বিলের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করেন কাকিলাদহ ক্যাম্পের এসআই ইউসুফ আলী ও সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, ফরজ আলীর বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা ছাড়াও মাদকসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, কিছুদিন আগে ১৫ হাজার টাকার বিনিময়ে একটি ওয়ান শুটার গান ও ককটেল বিক্রি করেছিলেন ফরজ আলী। পরে মিরপুর থানা পুলিশ ওই অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত ফরজ আলীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner