জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে শুক্রবার রাত ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্স ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচজনকে আটক করেছে জয়পুরহাট থানা পুলিশ। শনিবার জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম অলমগীর জাহান এ তথ্য জানিয়েছেন।আটক পাঁচজন হচ্ছেন মন্টু হোসেনের ছেলে আবির হোসেন (২৬), আব্দুল আলিমের ছেলে রনি আকরাম (২৭), আফজাল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৯), বকুল মিয়ার ছেলে খুশিবুজ্জামান খুশিব (২৪) ও মোজাহার আলীর ছেলে হাবিবুর রহমান বাশার (২৭)। জয়পুরহাট থানার ওসি এ কেএম অলমগীর জাহান জানান, পুলিশ অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি করে রামদা, চাইনিজ কুড়াল, লোহার চাপাতি, ধারালো ছুড়ি তিনটি, ২৫ ফুট লম্বা লাইলনের দড়ি, লোহার তৈরি পাইপ, স্বপ্ন অ্যান্ড তুবা নামে একটি অ্যাম্বুলেন্স ও ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়।ওসি আরো জানান, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের পাকারমাথা নামক এলাকায় রশি দিয়ে বেরিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে ডাকাত দলের সদস্যরা- এমন খবর পেয়ে অভিযান চালায় জয়পুরহাট থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে থানায় মামলার দায়ের করা হয়েছে।






































আপনার মতামত লিখুন :