Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

গাংনীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত


FavIcon
মেহেরপুর,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৯:০৬ পিএম
গাংনীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত
গাংনীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত

মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় ইউপি সদস্য প্রার্থীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, লক্ষ্মীনারায়ণপুর ধলাগ্রামের সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম (৪৮) ও তার ভাই সাহাদুল ইসলাম (৪৫)।কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলাগ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি সদস্য ও সদস্য প্রার্থী আজমাইন হোসেন টুটুল জানান, গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় তার কর্মী ও চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করে তারা। এ সময় তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পার্শবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।তিনি আরো জানান, কয়েক বছর আগে আমার ছোট ভাই নইলুকে কুপিয়ে হত্যা করে আতিয়ার রহমানসহ তার সহযোগীরা। সেই মামলা আদালতে বিচারাধীন রয়েছে।তবে ব্যাপারে বক্তব্য জানতে আতিয়ার রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’সহদরের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী খানম। ঘটনার বিবরণে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আপন দুই ভাই ঘটনাস্থলে নিহত হন।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner