Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner
ইউপি নির্বাচন- ২০২১

মেহেরপুরের ৯ ইউপির ৭টিতেই পরাজিত আ.লীগ


FavIcon
মেহেরপুর,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ১০:০৮ পিএম
মেহেরপুরের ৯ ইউপির ৭টিতেই পরাজিত আ.লীগ
মেহেরপুরের ৯ ইউপির ৭টিতেই পরাজিত আ.লীগ

দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে মেহেরপুরের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রাথীদের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন।মাত্র দু’টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিজয় লাভ করেছেন। বাকি ৭টিতেই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে আয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়নে আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউনিয়নে এএইচএম মাহাবুব আলম (রবি) ও মোনাখালী ইউনিয়নে মফিজুল ইসলাম বিজয়ী হয়েছেন। এরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ছিলেন।এদিকে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নে মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়িয়া ইউনিয়নে নাজমুল হুদা, মটমুড়া ইউনিয়নে সোহেল আহম্মেদ আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে জয় লাভ করেছেন।আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক পেয়ে বিজয়ী হয়েছেন মাত্র দুইজন। এরা হলেন, সাহারবাটি ইউনিয়নে মশিউর রহমান ও বামুন্দী ইউনিয়নে ওবাইদুর রহমান কমল।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner