রাজবাড়ী সদরের বাণিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল লতিফকে (৫৭) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।রোববার দুপুরে এ মামলা দায়ের করা হয়েছে।নিহত লতিফের স্ত্রী শেফালী আক্তার আটজনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৪/৫জনকে আসামি করে এ মামলা করা হয়েছে। পরে পুলিশ রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মামলা পাঁচ আসামিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন, ওই ইউনিয়নের বাণিবহ গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান মৃত হাবিবুর রহমান হবির ছেলে মোর্শেদ (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে সীমান্ত (২৫), ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির মোল্লা (৩৫), বার্থা গ্রামের আহন আলী মুন্সির ছেলে ইসমাইল মুন্সি (৫৮) এবং বৃচাত্রা গ্রামের জুবায়েরের ছেলে জাকারিয়া (২৬)।
মামলার অপর তিন আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন।এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এস আই হিরণ কুমার বিশ্বাস জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি ইন্ডিয়ান পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।মামলার বাদি আব্দুল লতিফের স্ত্রী শেফালী আক্তার জানিয়েছেন, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক শেষ গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন লতিফ।বাড়ির কাছাকাছি পৌঁছতেই দূর্বৃত্তরা পূর্বপরিকল্পিত ভাবে তার গতিরোধ করে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি বর্ষণ করে তার স্বামীকে হত্যা করে।তিনি বলেন, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ হত্যার আগে বিদ্যুতের লোড শেডিং করা হয় এবং গুলির কিছু সময় পর বিদ্যুৎ চলে আসে।






































আপনার মতামত লিখুন :