Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
banner

স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় আটক আ’লীগ নেতা হিটলার চৌধুরী ভলু হাজতে


FavIcon
নীলফামারী,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১০:০৯ পিএম
স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় আটক আ’লীগ নেতা হিটলার চৌধুরী ভলু হাজতে
স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় আটক আ’লীগ নেতা হিটলার চৌধুরী ভলু হাজতে

নীলফামারীর সৈয়দপুরের আলোচিত স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভলুকে আটক করেছে পুলিশ। সোমবার নীলফামারী জজ কোর্টের সৈয়দপুর আমলী আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে শহরের গোলাহাট এলাকায় নিজ বাড়িতে গভীর রাতে হিটলার চৌধুরী ভলুর স্ত্রী সুরভী বেগমের গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে হিটলার চৌধুরী ভলু নিজেই মামলা দায়ের করেন। কিছু দিন পর এ মামলায় আজাদ ও সাজু নামে হিটলার চৌধুরী ভলুর একান্ত দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।এ সময় তারা জানায়, হিটলার চৌধুরীর নির্দেশেই সুরভী বেগমকে হত্যার জন্য গলায় ছুরি চালায়। কিন্তু সুরভীর ছোট মেয়ে ঘটনা দেখে ফেলে এবং চিৎকার করায় আশপাশের লোকজন ছুটে আসায় পরিকল্পনা ভেস্তে যায়। গলা কাটা অবস্থায় সুরভী চৌধুরীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একমাস চিকিৎসা করা হয়।তাদের জবানবন্দি অনুযায়ী পরবর্তীতে হিটলার চৌধুরী ভলুকেই প্রধান হুকুমের আসামি করা হয়। তিনি সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। আটক ওই দুই যুবককেই দায় স্বীকার করানোর জন্য নানাভাবে প্রচেষ্টা চালান। এমনকি মা-বাবাসহ পরিবারের অন্যদেরও অর্থের লোভ দেখানোসহ হত্যার হুমকিও দেন। পরে ওই মামলায় জামিন নিয়ে বীরদর্পে অবস্থান করেন তিনি। কিন্ত পুলিশের পক্ষ থেকে চার্জশিট হিটলার চৌধুরী ভলুর বিরুদ্ধে যাওয়ায় শেষ পর্যন্ত গ্রেফতার এড়ানো সম্ভব হলো না তার।এ ব্যাপারে হিটলার চৌধুরী ভলুর আইনজীবী জুয়েলের সাথে কথা হলে তিনি জানান, মামলার চার্জশিট দেয়ায় আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো আদেশ দেন।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner