পিরোজপুরের মঠবাড়িয়ায় হানজালা নামের চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগে বাবা নুর নবী জুয়েল (৩৫), সৎ মা শাহানা বেগম (৩০) ও চাচা বেল্লালকে (৩৫) গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।শনিবার সকালে নিহত হানজালার নানী হাসি বেগম মঠবাড়িয়া থানায় একিটি হত্যা মামলা করেন। ওই মামালায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সুইজগেট এলাকার ইউসুব মোল্লার ছেলে।মামলা সূত্রে জানা যায়, শিশিুটির মা-বাবার বিচ্ছেদ হবার পরে নানীর কাছে বড় হওয়া শিশু হানজালাকে গত ১৪ এপ্রিল বেড়াতে নিয়ে যায় সৎ মা শাহানা বেগম। পরে শিশুটিকে নির্যাতন করা হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠান। শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে মা ও শিশু ক্লিনিকে ভর্তি করেন।ক্লিনিকেও শিশুটির অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে ১৫ এপ্রিল সকালে শিশু হানজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।এদিকে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ফেলে রেখে বাবা ও সৎ মা পালিয়ে যায়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান বলেন, শিশুটির বাবা, সৎ মা ও চাচাকে শনিবার সকালেই গ্রেফতার করা করা হয়েছে।




































আপনার মতামত লিখুন :