Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: এনামুল হক শামীম


FavIcon
শরীয়তপুর,প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০২:৪৩ পিএম
আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: এনামুল হক শামীম
আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তাঁর সাহসিকতা ও নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে প্রশংশিত।একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, রাজপথ দখলে রাখতে ব্যর্থ। সবদিক দিয়ে ব্যর্থ বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সরকারেও আছে, রাজপথেও আছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি এদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন আছে।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগই আবারও ক্ষমতায় আসবে।বুধবার (৯ মার্চ) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির উদ্দেশ্য এনামুল হক শামীম বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। বিএনপির মির্জা ফখরুলরা যতই ঐক্যের জোট করার কথা বলুক না কেন তাদের দলের নেতা কর্মীরাই তাদের ঐক্যের সঙ্গে নেই। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল।তাই বিএনপির লাফালাফি বেশি দিন থাকবে না। নির্বাচন যতই সামনে আসছে বিএনপি ততই হাকডাক করে যাচ্ছে। তারা আগুনের রাজনীতি করতে যাচ্ছে। জ্বালাও পোড়াও তাদের মূল রাজনীতি। সব ছেড়ে শান্তির ভাষায় কথা বলুন, অশান্তির কথা ছাড়ুন।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান আলম বয়াতী, সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর।তিনি আরও বলেন, আমি পরিষ্কার বলতে চাই। প্রতিযোগীতা থাকতে পারে। কিন্তু কর্মীরা হলো বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী। প্রতিযোগীতা না থাকলে জড়াবস্থার সৃষ্টি হয়। তবে প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তবে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আমরা সবাই এক। তাই সবাইকে ঐক্যবদ্ধ কাজ করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।এছাড়াও সকালে ৩১৯ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

 

Banner
Side banner
Side banner