Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, স্বামী ও ছেলে গ্রেফতার


FavIcon
রাজবাড়ী,প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০৯:০৭ পিএম
স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, স্বামী ও ছেলে গ্রেফতার
স্কুলশিক্ষিকা পূরবী ইসলাম (৪৫)

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে পূরবী ইসলাম (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষিকার পরকীয়ায় আসক্ত স্বামী ও মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।পূরবীর স্বামী ফরহাদ বিশ্বাস কোলা সদরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আর ছেলে তাহারাত হাসান লিমন অর্ণব (২২) একজন মাদকাসক্ত বলে জানা গেছে।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে পূরবীর লাশ উদ্ধার করে পুলিশ। পূরবী ইসলাম সদরের কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।শনিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিহতের লাশ সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে পারিবারিক সদস্য ও শিক্ষক সমিতির নেতাকর্মীরা ছুটে আসেন।শিক্ষিকা পূরবীর ছোটভাই মেহেদী হাসান বলেন, ‘আমার বোন প্রায় দুই যুগ ধরে শিক্ষকতা করেন। আমার ভাগ্নে অর্ণব মাদকাসক্ত। সে মাদকের টাকার জন্য তার মায়ের ওপর নির্যাতন করতো। বোনের স্বামী ফরহাদ বিশ্বাস দীর্ঘদিন ধরে অন্য নারীর সাথে পরকীয়া প্রেমে জড়িত বলে জানি। এ নিয়ে ফরহাদ বিশ্বাস আমার বোনকে মাঝেমধ্যে মারধর করতো। তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। ঘটনার দিনও আমার বোনকে শারীরিকভাবে নির্যাতন করেছে তারা। আমার বোন কিছুতেই আত্মহত্যা করতে পারে না।তিনি দাবি করেন, আমার বোনকে তার স্বামী ও ছেলে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।পূরবীর বোন লিমা আক্তার অভিযোগ করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে তার স্বামী ও ছেলে নির্যাতন করে হত্যা করেছে। আমরা আমাদের বোন হত্যার বিচার চাই।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা কমিটির সভাপতি শিক্ষক মো: হাবিবুর রহমান বলেন, আমাদের সহকর্মী শিক্ষিকা পূরবী ইসলাম অনেক ভালো একজন মানুষ ছিলেন। তার এমন অস্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার মৃত্যু নিয়ে আমরা সন্দিহান। আমাদের ধারণা তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।সদর উপজেলা শাখার সভাপতি মো: মানিক বলেন, আমরা জেনেছি শিক্ষিকা পূরবীর পারিবারিক কলহ ছিল। তার ছেলে ও স্বামী মাদকাসক্ত। তারা তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা।বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ও স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এর সাথে জড়িতদের বিচার দাবি করছি। শিক্ষিকার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।রাজবাড়ী সদর থানার এসআই রিফাত হোসেন জানান, ওই শিক্ষিকার লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই শিক্ষিকার স্বামী ও ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner