প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।আজ সকাল সাড়ে ১১টায় শহরের নোমানী ময়দান সড়কে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন এলাকা থেকে জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুন্ডু, আওয়ামীলীগ নেতা মুন্সি রেজাউল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, আওয়ামীলীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম, শাখারুল ইসলাম শাকিল প্রমুখ। সমাবেশে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।




































আপনার মতামত লিখুন :