মাগুরা মুক্তিযোদ্ধা জেলা সংসদের সাবেক কমান্ডার শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্ল্যা নবুওয়াত আলী’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুরে মাগুরা সৈয়দ আতর আলী গন-গ্রন্থগার চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদে এ স্মরণ সভার আয়োজন করে।মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মহাম্মদপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হেল কাফি, মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, আব্দুর রহমান, জহুরি আলম প্রমূখ।বক্তারা মরহুম নবুওয়াত আলীর সংগ্রামী জীবনি তুলে ধরেন এবং তার জন্য মাগফেরাত কামনা করেন।





































আপনার মতামত লিখুন :