Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

মাগুরায় লিচু বাগান থেকে বিদেশ ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


FavIcon
আল এমরান,মাগুরা,প্রতিবেদক:
প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০৮:৫৩ পিএম
মাগুরায় লিচু বাগান থেকে বিদেশ ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাগুরায় লিচু বাগান থেকে বিদেশ ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের লস্কারপুর গ্রামে সাত্তার মোল্লার লিচু বাগন থেকে তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মোঃ আলম এর পুত্র তরিকুল।মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, আজ (১৪ জুন) মঙ্গলবার বিকেলে ৩টার দিকে লস্কারপুর গ্রামের ইটভাটার পাশে সাত্তার মোল্লার লিচু বাগনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায়। সেখানে যেয়ে দেখতে পায় একটি লোক লিচু গাছের ডালে গলায় গামছা নিয়ে ঝুলে আছে। তারপাশে পড়ে আছে একটি কোট ফাইল এবং বড় টলিব্যাগ। তারপাশে পড়ে থাকা ফাইল ও কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় তার বাড়ী যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামে। প্রাথমিক ভাবে তার সুইসাইড নোট ও আনুসাঙ্গিক কাগজপত্র দেখে মনে হয় সে বিদেশ থেকে আজই ঢাকায় ফিরে বাড়িতে ফিরছিল। ধারনা করা হচ্ছে সে বিদেশে প্রতারনার শিকার হয়েছিল বলে সুইসাইড নোট লিখে আতœহত্যা করেছে। তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। লাশ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Banner
Side banner
Side banner