মাগুরা শেখ রাসেল পৌর শিশু পার্ক পারনান্দুয়ালী ও লক্ষী কান্দর ডাইভারশন ক্যানেলের উপর নির্মিত দৃষ্টিনন্দন পার্কটি ঘরবন্দি শিশুদের মানসিক বিকাশে সহায়ক হবে। প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত পার্কটির শুভ উদ্ভোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।সরকারের মেগা উন্নয়ন প্রকল্প ইউজিপ-৩ এর আওতায় পৌরসভার তত্ত্বাবধানে কুমার নদীর পাড়ে ২০১৮ সালে পার্কটির নির্মান কাজ শুরু হয়। যা দীর্ঘ ৩ বছর পর সকল কার্যক্রম সম্পন্ন করে আজ ২৩ জুন বৃহস্পতিবার বিকালে উদ্ভোধন করা হয় । ৩ একর জায়গার উপর নির্মিত দৃষ্টিনন্দন পার্কটিতে শিশুদের জন্য ওয়ান্ডার হুইল, প্যারাটুপার, মেরিগোরাউন্ড,হ্যানি সুইম, পামপার্কাচ, ট্রাকট্রেইনসহ আধুনিক প্রযুক্তি সম্পন্ন খেলনা বসানো হয়েছে। পার্কটির উভয় পাশে নদী এবং স্থানটি নিরিবিলি ও মনোরম পরিবেশের হওয়ায় বিনোদনের জন্য সকলকে আকৃষ্ট করবে। হাতির ঝিলের আদলে বিভিন্ন স্থাপনা নির্মান করায় মনমুগ্ধকর এ পরিবেশ সকলকে আকৃষ্ট করবে। পার্কটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় বাচ্চাদের পাশিপাশি বড়দেরও চিত্তবিনোদনে সুযোগ সৃষ্টি হবে। দুর-দুরন্ত থেকে আগত ব্যাক্তিদের জন্য রাত্রি যাপনে সল্প খরচে আবাসিক কটেজেরও সুব্যবস্থা করা হয়েছে। পার্কটির সকল কার্যক্রম শেষ করতে সরকারের মেগা প্রকল্পের আওতায় বিশ কোটি টাকা খরচ হয়েছে।বৃহস্পতিবার বিকালে মাগুরা পারনান্দুয়ালী গ্রামে কুমার নদীর পাড়ে নির্মিত শেখ রাসেল শিশু পার্ক চত্বরে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি উদ্ভোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, ইউজিপ-৩ এর প্রকল্প পরিচালক এ কে এম রেজাউল ইসলাম প্রমুখ।




































আপনার মতামত লিখুন :