মানবিক মাগুরা নামের একটি সেচ্ছাসেবী সংগঠন সিলেট ও সুনামগঞ্জ এলাকার বন্যা দূর্গতদের জন্য এক ট্রাক খাদ্যসামগ্রী ও শুকনা কাপড় নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা পারনান্দুয়ালী থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে এক হাজার পরিবারের জন্য শুকনা খাবার ক্রয় করে ট্রাক ভর্তি করা হয়। শুকনা খাবারের মধ্যে রয়েছে,চিড়া,মুড়ি ,চাউল ডাউল,আলু পেয়াজ,মরিচ,মমবাতি,স্যালাইন,গুড়াদুধ ও বিস্কুট। এ সকল কাজে সংগঠনের শামিম, শফিকুল, রুমন,হিরক,তুষার ও রাজু। খাদ্য সমাগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকায় সুন্দর ভাবে পৌছাতে পারে এ জন্য সংগঠনটির সভাপতি সকলের কাছে দোয়া কামনা করেন।




































আপনার মতামত লিখুন :