বিরাজমান দূর্নীতি, নৈরাজ্য ও দ্রব্য মূল্যের উদ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জাসদ মাগুরা জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।আজ সোমবার সকাল সাড়ে ১১টায় মাগুরা চৌরঙ্গী মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালিত হয়।জেলা জাসদের সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন নেতা কামরুজ্জামান চপল, মোল্ল্যা মতিয়ার রহমান, বাসারুল হায়দার বাচ্চু, মোস্তাক আহমেদ রতন প্রমূখ।বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, মেঘা প্রকল্পের নামে চলছে দূর্নীতি, নিত্যপন্যের দাম লাগামহীন ভাবে বেড়ে যাওয়ায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।অবিলম্বে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ সরকার না করতে পারলে সরকার পতনের আন্দোলন করার হুমকি দেন নেতারা।





































আপনার মতামত লিখুন :