মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে হাঁস চুরি ঘটনায় দোষি চোরের লাঠির আঘাতে দৈনিক নবচেতনা পত্রিকায় শ্রীপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদ শেখ আহত হয়েছেন। তিনি মাথায় গুরুত্বর জখম নিয়ে হাসপাতালে ভর্তি।আহত সাংবাদিক মুজাহিদ শেখ জানান, গতসপ্তাহে মহেশপুর গ্রামের এক দুঃস্থ মহিলার হাঁস চুরির ঘটনায় আমার সহোযোগীতায় কয়েক জনকে দোষী সাবস্থ করে গ্রাম্য শালিশের মাধ্যমে জরিমান ও ক্ষমা চাওয়ানো হয়। এর জের ধরে গতকাল বুধবার ২৯ জুন সন্ধ্যায় মহেশপুর মধ্যপাড়া জাকিরের চায়ের দোকানে বসে চা পানের সময় হাঁস চুরির সাথে জাড়িত একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ও তার সহযোগী বিপ্লব মোল্যা এবং নাজমুল ইসলাম আসাদ অতর্কিত হামলা চালিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল সহ জেলায় কর্মরত গনমাধ্যমকর্মীরা সাংবাদিক মুজাহিদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার জানান, হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরের লাঠির আঘাতে এক সংবাদিক আহত হয়েছে।এ বিষয়ে লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





































আপনার মতামত লিখুন :