Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ


FavIcon
আল এমরান,মাগুরা,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ১০:২৭ পিএম
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

মাগুরার মহম্মদপুরের বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সবুজ মোল্যা (২২) একজন মুদি ব্যবসায়ী। তিনি স্থানীয় সাবেক মেম্বার শুকুর মোল্যার ছেলে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ওই তরুণী জানান, পাঁচ বছর ধরে সবুজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে সে। গত বৃহস্পতিবার রাতে সবুজ তাকে বিয়ে করবে বলে দেখা করতে বলে। এরপর তার মুদি দোকানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভোরের দিকে বিয়ের কথা বললে সবুজ তাকে আটকে রেখে বাড়ি চলে যায়। সকালে সবুজ স্থানীয়দের নিয়ে দোকানে এসে তাকে চোর সাব্যস্ত করে গাছের সঙ্গে বেঁধে রাখে। ঘটনা খুলে বললে সবুজ পালিয়ে যায়।

মহম্মদপুর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হবে।

 

Banner
Side banner
Side banner