Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
banner

রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রীতম গ্রেফতার


FavIcon
মৌলভীবাজার,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৮:১২ পিএম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রীতম গ্রেফতার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রীতম গ্রেফতার

মৌলভীবাজার শ্রীমঙ্গলে ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় কমিটির সদস্য প্রীতম দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রীতম দাশ (৩৫) শহরের সবুজবাগ এলাকার ক্ষিতিশ দাশের ছেলে।

পুলিশ জানায়, প্রীতম দাশ তার ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়া ও শেয়ার করায় এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার উপক্রম হয়। এতে এলাকায় ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়।তার এমন কর্মকাণ্ডে শ্রীমঙ্গল থানায় গত ৪ সেপ্টেম্বর মো. মাহবুবুল আলম ভূঁইয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে শহরের ভানুগাছ সড়ক এলাকা হতে গ্রেফতার করা হয়।

প্রীতম দাশকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির।

Banner
Side banner
Side banner