Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার


FavIcon
নেত্রকোনা,প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২, ১০:১৫ পিএম
ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

অপহরণের পর ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ফারুক মিয়া (২১) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ফারুকের নিজ বাড়ি আকাশ্রী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে শুক্রবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

ফারুক মিয়া আকাশ্রী গ্রামের হাসিম উদ্দিনের ছেলে। তিনি নায়েকপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি প্রার্থী।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ জুন এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ফারুকসহ কয়েকজন। পরে মেয়েটিকে ধর্ষণ করে ফারুকের বন্ধু নূরু আলম। এ ঘটনায় ওই বছরের ২১ জুন মেয়েটির মা বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর থেকে ফারুক পলাতক রয়েছে। আদালত ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner