Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

গ্রামে গ্রামে শক্তিশালী দুর্গ গড়ে তুলবে আ.লীগ:তোফায়েল আহমেদ


FavIcon
ভোলা,প্রতিবেদক:
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৮:২৯ পিএম
গ্রামে গ্রামে শক্তিশালী দুর্গ গড়ে তুলবে আ.লীগ:তোফায়েল আহমেদ
গ্রামে গ্রামে শক্তিশালী দুর্গ গড়ে তুলবে আ.লীগ:তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপিকে মোকাবেলা নয়, আগামী নির্বাচনের জন্য গ্রামে গ্রামে শক্তিশালী সাংগঠনিক দুর্গ গড়ে তুলবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে ও স্থানীয় পর্যায়ে আমরা যে উন্নয়ন করেছি, গ্রামের মানুষের কাছে সেই কথা তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের সিনিয়র এই নেতা।

সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও ১৩ ইউনিয়নের দলীয় সভাপতি ও সম্পাদকরা তাদের সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন।

 

Banner
Side banner
Side banner