Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

ঢাকার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার আলামত পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
শরীয়তপুর,প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৯:৩৭ পিএম
ঢাকার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার আলামত পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার আলামত পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাস বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে এক্সক্লুসিভ বিস্ফোরণ হয়েছে এরকম কোনো প্রমাণও আমরা পাইনি। তদন্ত কাজ চলমান রয়েছে। তাই এ মুহূর্তে সুনিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। আমাদের পুলিশ বাহিনীর সাথে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আমরা মনে করছি গ্যাস বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা নিশ্চিতভাবে বলতে পারব কি ঘটেছিল।’

খালেদা জিয়ার সাজা মওকুফ বিষয়ে গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার অসুস্থতাজনিত কারণে আত্মীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাকে বাসায় অবস্থান করে চিকিৎসা নেয়ার সুযোগ করে দিয়েছিলেন। তারও সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার ফলে খালেদা জিয়ার আত্মীয়রা পুনরায় আবেদন করেছেন। সেটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তবে আবেদনটি গৃহীত হবে কি হবে না তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।’

পুলিশ সুপার মো: সাইফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে।

অন্যদের মধ্যে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী ডামুড্যা ও গোসাইরহাট থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী সমাবেশে অংশ নেয়ার কথা।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner