Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

জেলেকন্যা মাসুমা চান্স পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে


FavIcon
নরসিংদী,প্রতিবেদক:
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৫:২৯ পিএম
জেলেকন্যা মাসুমা চান্স পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
জেলেকন্যা মাসুমা চান্স পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

নরসিংদীর রায়পুরার দরিদ্র জেলে পরিবারের মেয়ে মাসুমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। চর মধুয়া ইউনিয়নের ফকির বাড়ির দরিদ্র জেলে রফিউদ্দিনের মেয়ে মাসুমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট এ ৬৪৪তম হয়েছেন। মাসুমা আক্তার জানান, আমার বাবা পেশায় একজন জেলে। আমার মা-বাবার এত লেখাপড়া করানোর মতো তেমন সামর্থ  নাই। আমার জন্মদাতা মা-বার পর সমস্ত লেখাপড়া চালিয়ে নিতে এবং এই সাফল্যের পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন আমাদের চর মধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান সিকদার। তিনি প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আমার পড়ালেখার সমস্ত খরচ বহন করেন। নরসিংদী হোস্টেলে রেখে সরকারি কলেজে পড়ানো এবং ভর্তি কোচিংসহ আমার এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেতে আমার সমস্ত খরচ যুগিয়েছেন।

 আমি ভবিষতে বিসিএস ক্যাডার হয়ে দেশের মানুষের জন্য ভালো কিছু সেবা দিতে চাই।  আগামী দিনে আমার প্রিয় অভিভাবক আহসান সিকদার ও সকল শিক্ষকসহ জন্মদাতা মা-বাবার মুখ উজ্জ্বল করতে পারি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা  করছি। আহসান সিকদার বলেন, আমার এলাকার মেধাবী ছাত্রী মাসুমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খবরে আমার আনন্দে বুক ভরে গেছে। তার জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

আগামী দিনে আমাদের পরিবারের পক্ষ থেকে দেশ ও সমাজের জন্য যেন কিছু করতে পারি সকলের সেই দোয়া প্রার্থনা করছি।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner