Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
banner
পর্ব-০১

১৭ বছর ছিলেন আওয়ামী লীগের দালাল, এখন বিএনপি : কে এই রিপন তালুকদার?


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৩৮ পিএম
১৭ বছর ছিলেন আওয়ামী লীগের দালাল, এখন বিএনপি : কে এই রিপন তালুকদার?
সাবেক স্বাস্থ্য মন্ত্রী মরহুম নাসিমের গাড়িতে (গোলাকার লাল বৃত্ত) রিপন তালুকদার

১৭ বছর ছিলেন স্বৈরশাসক সেখ হাসিনার দালাল, মামলা হামলার অন্যতম হোতা,সাবেক স্বাস্থ্য মন্ত্রী  আওয়ামী লীগ নেতা নাসিমের বিশ্বস্ত সঙ্গী। আমরা যার কথা বলছি তিনি আর কেউ নন।কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের মরহুম আবুল তালুকদারের ছেলে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল আল মামুন (রিপন) তালুকদার। ঐতিহাসিক ৫ আগষ্টের পর আত্মগোপনে চলে যাওয়া বিতর্কিত এই রিপন তালুকদার  ১২ই ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনের পর কাজিপুর - ১ আসনের নব্য নির্বাচিত সংসদ সদস্য মো: সেলিম রেজাকে ফুলের তোড়া দিয়ে, ছবি তুলে ফেসবুকে দিয়ে, নিজেকে জাহির করছেন বিএনপি বলে। 

কাজিপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আওয়ামী লীগ নেতা রিপন তালুকদার। 

প্রাপ্ত তথ্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পিতা মরহুম আবুল তালুকদার বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও ছেলে রিপন তালুকদার ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি যুক্ত। ২০০৮ সালে স্বৈরশাসক সেখ হাসিনা ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন রিপন তালুকদার। এলাকায় চাঁদাবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা, হামলার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই রিপন তালুকদার। সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মরহুম  নাসিমের সাথে ছিল তার একান্তই  ঘনিষ্ঠতা প্রায় সময়ই তিনি নাসিমের ব্যক্তিগত গাড়িতে নাসিমের সাথে চলা ফেরা করতেন। নাসিমের মৃত্যুর পর তার ছেলে ইন্জিনিয়ার তানভীর শাকিল  জয়ের সাথে মিলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে তিনি দুই বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এসময় তিনি ব্যাপক দূর্নীতিতে জড়িয়ে পারেন। 

অভিযোগ রয়েছে, চেয়ারম্যান কার্যালয়কে তিনি তখন দলীয় অফিসে রূপান্তরিত করছেন। এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে.........      ( পর্ব-০২) চোখ রাখুন। 

Banner
Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Small Banner
Side banner