Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner
শোক সংবাদ

রায়গঞ্জে প্রয়াত সাবেক চেয়ারম্যানের স্ত্রী’র ইন্তেকাল


FavIcon
আতিক মাহমুদ আকাশ, (রায়গঞ্জ),প্রতিবেদক:
প্রকাশিত: জুন ১০, ২০২১, ১০:৪৩ পিএম
রায়গঞ্জে প্রয়াত সাবেক চেয়ারম্যানের স্ত্রী’র ইন্তেকাল
রায়গঞ্জে প্রয়াত সাবেক চেয়ারম্যানের স্ত্রী’র ইন্তেকাল

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাবেক প্রয়াত চেয়ারম্যান নুরুল হুদা সরকারের (ঠান্ডু চেয়ারম্যান) স্ত্রী রোকেয়া বেগম (৯৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না ------রজিঊন)। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাসিল রঘুনাথপুর গ্রামের তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৪ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহষ্পতিবার দুপুর ২টায় রৌহা মাদ্রাসা মাঠ চত্বরে মরহুমার জানাজা নামাজ শেষে একই মাদ্রাসার কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ,  সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, জেলা পরিষদের সদস্য গোলাম হাসান সুমন সরকার,  সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন খান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান লাবু, সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান সুলতান, কার্যকরী সদস্য স.ম. আব্দুস সাত্তার, রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস প্রমুখ।মহান আল্লাহ যেন মরহুমাকে বেহেস্ত নসিব করেন ও তাঁর রূহের মাগফেরাত কামনা করে জানাজার সময় তাঁর মেজো ছেলে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য দেন।

 

Banner
Side banner
Side banner