সবশেষ তিন ম্যাচের দুটি ড্র ও একটিতে হারের তেঁতো স্বাদ পায় সান্তোস। এমন অবস্থায় থেকে ব্রাগান্তিনোর বিপক্ষে মাঠে নামে ক্লাবটি। দলের সবচেয়ে বড় তারকা নেইমারের দুর্দান্ত গোলে জয়খরা কাটিয়েছে সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’র ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা।
নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথম গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়। সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর দেওয়া পাসে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস।
দ্বিতীয় আরও একটি গোল পায় সান্তোস এফসি। ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডোনিস ফ্রাইয়াস। ম্যাচটি শেষ হয় ২-০ ব্যবধানে।
এ দিন সব মিলিয়ে ৮২ মিনিটে মাঠে ছিলেন নেইমার। ম্যাচে গোল করার পাশাপাশি নিজের কিছু ঝলকও দেখান তিনি। এর আগে কোপা সুদামেরিকানায় রেসোলেটা এফসির বিপক্ষে তিনি গোল করেছিলেন।
এই জয়ে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। ১৫ রাউন্ড শেষে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ব্রাগান্তিনো। আর টেবিলের সবার ওপরে অবস্থান পালমেইরাসের। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৩৪ পয়েন্ট।

































আপনার মতামত লিখুন :