Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাবলু গ্রেফতার


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১০:১৭ পিএম
ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাবলু গ্রেফতার
ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাবলু গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলু (২৮)কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি ১৫/এ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়। গ্রেফতার হৃদয় হাসান লাবলু সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। গত ১১ জুলাই তিনি মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।  

Banner
Side banner
Side banner