Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
banner

কুষ্টিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:০৯ পিএম
কুষ্টিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
কুষ্টিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

কুষ্টিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফীল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর সাংবাদিকদের সম্মানার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

প্রধান বক্তা ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। বক্তব্য রাখেন জামায়াতের মজলিসের শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক,কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। ভালো কাজের প্রশংসা এবং অনিয়মের সমালোচনা করার মধ্য দিয়েই গণমাধ্যম সমাজকে এগিয়ে নিতে পারে বলে তিনি উল্লেখ করেন। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার না করা এবং মিথ্যা তথ্য পরিহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, মূলধারার 

সাংবাদিকদের দায়িত্ব হলো সঠিক ও নির্ভুল তথ্য জনগণের সামনে তুলে ধরা তা ব্যক্তিগতভাবে তাঁর বিপক্ষে গেলেও।

তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কুষ্টিয়ার উন্নয়ন ও সুশাসনের পথ আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রায় ২ শতাধিক সাংবাদিক অংশ গ্রহন করেন।

Banner
Side banner
Side banner