Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
banner

কঠিন পথ ভারতের সামনে, দুই জয় পেলেও অনিশ্চিত সেমিফাইনাল


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:২৬ পিএম
কঠিন পথ ভারতের সামনে, দুই জয় পেলেও অনিশ্চিত সেমিফাইনাল
কঠিন পথ ভারতের সামনে, দুই জয় পেলেও অনিশ্চিত সেমিফাইনাল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে ভারত। সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৭ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে সূর্যকুমার যাদবের দলের রানরেট এখন -৩.৮। যা সেমিফাইনালের পথ বেশ কঠিন করে দিয়েছে। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ৪ দল নিয়ে গড়া প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ ওয়ানে ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

সুপার এইট থেকে সেমিফাইনালে ওঠার মানদণ্ড কী?

১. চার দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল সেমিফাইনালে খেলবে।
২. যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, সে ক্ষেত্রে যে দল বেশি ম্যাচ জিতেছে, তারা ওপরে থাকবে।
৩. পয়েন্ট ও জয় উভয়ই সমান হলে নেট রানরেটের মাধ্যমে অবস্থান নির্ধারণ হবে।
৪. নেট রানরেটও সমান হলে দলগুলোর মধ্যে মুখোমুখি লড়াইয়ের ফলাফল বিবেচনা করা হবে।
৫. এরপরও যদি দলগুলোকে আলাদা করা না যায়, তাহলে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আইসিসি টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ের মাধ্যমে চূড়ান্ত ক্রম নির্ধারিত হবে।

The two captains lead their teams out, India vs South Africa, T20 World Cup 2026, Super Eights, Ahmedabad, February 22, 2026

যা করতে হবে ভারতকে

সুপার এইটে এখনও দুটি ম্যাচ বাকী আছে ভারতের। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়েকে আর ১ মার্চ ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে স্বাগতিকদের। তাহলে ভারতের পয়েন্ট হবে ৪। এই দুই ম্যাচের একটিতেও হেরে গেলে ভারতের সেমিফাইনাল অনেকটা অসম্ভবই হয়ে পড়বে। যেটুকু সম্ভাবনা থাকবে, সেটিও অন্য ম্যাচগুলোর ফলাফল এবং নেট রানরেটের ওপর নির্ভর করবে।

দুই জয়েও অনিশ্চিত সেমিফাইনাল 

সুপার এইটের বাকি দুটি ম্যাচ জিতলেই যে ভারত সেমিফাইনালে উঠে যাবে, তা নয়। জয়ের পাশাপাশি নেট রানরেটের ক্ষতিও কাটিয়ে উঠতে হবে। কারণ, গ্রুপের তিনটি দলের পয়েন্ট ৪ হওয়া খুবই সম্ভব, আবার একটি দলের ছয় ও দুটি দলের চার পয়েন্ট করে হওয়াও সম্ভব। তাই ভারতের কাজ শুধু জেতাই নয়, ভালোভাবে জেতাও। যার অর্থ হচ্ছে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলে দ্রুত রান তাড়া করা, আর আগে ব্যাটিং করলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করা।

A pumped Corbin Bosch after removing Washington Sundar, India vs South Africa, T20 World Cup 2026, Super Eights, Ahmedabad, February 22, 2026

সূর্যকুমারদের জন্য সবচেয়ে ভালো হয় যদি দক্ষিণ আফ্রিকা তাদের পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারায়। এতে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে তো উঠবেই, পাশাপাশি জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের রানরেট কম থাকবে। সে ক্ষেত্রে আজ ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের ম্যাচে যে দলই জিতুক, কারও মোট পয়েন্ট চারের বেশি হবে না। আর ভারতও এ দুটি দলকে হারিয়ে দিলে ৪ পয়েন্ট পেয়ে যাবে। তখন রানরেট হয়ে উঠবে মুখ্য।

তবে ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ের কেউ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে ভারতের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠবে। সব মিলিয়ে ভারতের করণীয় এখন পরিষ্কার: জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে, অন্তত একটি জয় হতে হবে বড় ব্যবধানের, যাতে রানরেটে পিছিয়ে থাকতে না হয়।

Banner
Side banner
Side banner