Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
banner

স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৪৯ পিএম
স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

৪৮ দল নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। 

শিরোপা জয়ের পাশাপাশি বিপুল অঙ্কের প্রাইজমানিও ঘরে তুলেছে স্পেন। শুধু চ্যাম্পিয়ন-রানার্সআপ নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই পারফরম্যান্স অনুযায়ী অর্থ পুরস্কার পেয়েছে।

আসর শুরুর আগে ফিফা মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয় ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩.১২ টাকা ধরে) প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা।

চ্যাম্পিয়ন স্পেন প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা। রানার্সআপ আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা।

তৃতীয় হওয়া ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। আর চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার, যা প্রায় ৩৩২ কোটি টাকা।

এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল পাবে প্রায় ২৩৩ কোটি টাকা করে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দল পাবে প্রায় ১৮৪ কোটি টাকা করে। শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ প্রায় ১৩৫ কোটি টাকা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার। এ পর্যায়ে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে প্রায় ১১০ কোটি টাকা।

Banner
Side banner
Side banner