Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
banner

যশোরে সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৩:০৯ পিএম
যশোরে সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ
যশোরে সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়াতে যশোরে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিনসহ গৃহ নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, যশোরে মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে রয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর পক্ষ থেকে যে মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অসহায় পরিবারকে একা ফেলে রাখা হবে না। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।তিনি আরও বলেন, মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে মাঠে থাকতে হয়। সাধারণ মানুষের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, “নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে যে অঙ্গীকার করেছিলেন, ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পরিবারভিত্তিক বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনকল্যাণমূলক নানা কার্যক্রম চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে জনগণ সব ধরনের সেবার সুফল পাবেন।তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি সচেতন ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণ, জীবিকা পুনর্বাসন এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।দেলোয়ার হোসেন খোকন আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের দল। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের রাজনৈতিক আদর্শের অংশ। মানুষের কল্যাণে যেকোনো মানবিক উদ্যোগে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ঘরবাড়ি মেরামতের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। 

নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner